শিবগঞ্জে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে দিলেন সমাজ সেবক রাকিব

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাতিবান্ধা পশ্চিম পাড়া গ্রামের ৩০০ মিটার রাস্তা সংস্কার করে দিলেন তরুন সমাজ সেবক, বিশিষ্ট ব্যয়সায়ী রাকিব আকন্দ। আজ মঙ্গলবার বিকালে নিজ অর্থায়নে ইট দিয়ে রাস্তাটি সংস্কার করে দেন তিনি।
জানাযায় প্রায় ১০০০ লোকের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে পচাঁ কাদায় ড্রেনের রূপ নিয়েছিল। ফলে চলাচলের একমাত্র রাস্তাটি অযোগ্য হওয়ায় এলাকাবাসী দূর্ভোগে পড়েন।
এ খবরটি রাকিব আকন্দের কাছে পৌছালে আজ তিনি নিজ উদ্যোগে এলাকাবাসীকে সংগে নিয়ে রাস্তাটি সংস্কার করে দেন। রাস্তাটি সংস্কার করায় গ্রামবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হয়ে গেল। এসময় উপস্থিত ছিলেন সোহান,  বকুল, আজিজুল, এমরান প্রমুখ।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন