উলিপুরে সরকারের বোরো ধান, চাল ও গম সংগ্রহ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারের বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্য গুদাম চত্বরে বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন কুড়িগ্রাম ৩-আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তা, ব্যাবসায়ী, ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, সারা দেশ ব্যাপী সরকারের উপহার হিসেবে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান,চাল সংগ্রহ করছে সরকার। এরই অংশ হিসেবে উলিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের কার্ড ধারী কৃষকদের উম্মুক্ত লটারির মাধ্যমে বোরো ধান,চাল সংগ্রহ করা হবে।

উপজেলা খাদ্য অফিসের তথ্য বরাতে জানা গেছে, চলতি মৌসুমে মণ প্রতি বোরো ধান-১০৪০ টাকা করে ৩ হাজার ৮শ ৫০ মেঃ টন, গম মণ প্রতি-১১২০ টাকা ও চাল মণ প্রতি- ১৪৪০ টাকা দরে ২ হাজার ৩শ ৬ মেঃ টন কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। উদ্বোধন কালে অন্যান্য বক্তারা বলেন, সরকার কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। যা কৃষকরা এখন পেতে শুরু করেছে।

বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন