কাপ্তাইয়ে নৌ বাহিনী ও তাদের পরিবারের সদস্য করোনা আক্রান্ত

রাঙামাটির কাপ্তাইয়ে নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন নৌ বাহিনীর সদস্য এবং বাকি চার নারী তাদের পরিবারের সদস্য। অপরজন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ান। সোমবার মধ্যরাতে সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের চিকিৎসক ও করোনা ফোকাল পার্সন ডাক্তার মোস্তফা কামাল।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, কাপ্তাইয়ে আক্রান্তদের মধ্যে ২ জন কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটির সদস্য এবং ৪ জন মহিলা যারা তাদের পরিবারের সদস্য। এছাড়া কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন টেকনিশিয়ানও রয়েছে।

ডাঃ মাসুদ আরও জানান, তাদের প্রত্যেকের গত ২৮ মে নমুনা সংগ্রহ করা হয়েছিল, বর্তমানে তাদের শরীরে অন্য কোন উপসর্গ না থাকায় তারা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য,গত ৬ মে রাঙামাটিতে প্রথম ৪ জনের করোনা শনাক্ত হয়। সর্বমোট রাঙামাটি জেলায় ৬৮ জন করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন