মেহেরপুরের মুজিবনগরে মুখে মাক্স না পরাই ৫২ জনকে অর্থদণ্ড

মেহেরপুরের মুজিবনগরে ৫২ জনের কাছ থেকে ১৩হাজার ২শ’টাকা (অর্থদণ্ড) জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মুখে মাক্স না থাকায় সোমবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ওসমান গণি।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ওসমান গণি বলেন, উপজেলার কেদারগঞ্জ দারিয়াপুর মোনাখালী বিশ্বনাথপুর গোপালপুর ও গলা কাটার মোড় এলাকায় মুখে মাক্স ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫২ জনের কাছ থেকে ১৩ হাজার ২শ’ টাকা জরিমানা (অর্থদণ্ড) আদায় করা হয়। এ সময় বেশ কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
তিনি জানান,সচেতন ও তার অংশ হিসাবে আজ মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।সরকারি নির্দেশনা বাস্তবায়নে যেকোনো পদক্ষেপ নেয়া হবে। তাই সকলকে মাক্স ব্যবহার করতে আহ্বান জানান।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন