গুজিয়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৩.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২ জন

বহু প্রতিক্ষার পর অবশেষে গতকাল ৩১ মে (রবিবার) প্রকাশ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২০২০

এবারেও পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন উপজেলার ঐতিহ্যবাহী গুজিয়া উচ্চ বিদ্যালয়। এবারের ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এবার এসএসসি পরীক্ষায় মোট অংশ গ্রহন করে ১১৫ জন। পাশ করেছে ১০৭ জন। পাশের হার ৯৩.০৪ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জনই পাশ করে। মানবিক বিভাগ থেকে পাশ করে ৫৫ জন।

প্রতিবারের ন্যায় এবারও পরীক্ষার ফলাফলে সাফল্য ধরে রাখায় অভিভাবক বৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ব্যাপারে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম জানান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলেই এবারেও পরীক্ষার ফলাফল ভাল হয়েছে। আগামীতে যেন আরো ভাল ফলাফল করতে পারে তার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক                                                                                                                        মিজানুর রহমান                                                                                                                শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন