কুড়িগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ দের সাথে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গনপরিবহন চালুর বিষয়ে স্বাস্থ্য বিভাগ জারিকৃত সকল বিধিনিষেধ মেনে পরিবহন চালুর সিদ্ধান্ত হয়।
করোনা সংক্রমণ রোধে গনপরিবহন বন্ধ থাকার পর আজ রবিবার (৩১মে) পরীক্ষামুলক ভাবে বিধিনিষেধ মেনে চালুর সিদ্ধান্ত হয়। বৈঠকে বলা হয়, ১লা জুন থেকে গনপরিবহন গুলো জারিকৃত বিধিনিষেধ মানছে কিনা এবং না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সচিবালয়ে তথ্য বরাতে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে যাত্রীদের বিভিন্ন সেবা দিতে মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গনপরিবহন চালুর ক্ষেত্রে সরকার ও স্বাস্থ্য বিভাগ জারিকৃত সকল বিধিনিষেধ মানা বাধ্যতামূলক বলে জানান।
পুলিশ সুত্রে জানা যায়, অভ্যন্তরীণ ও আন্তঃজেলা পরিবহন যাতে স্বাস্থ্য বিধি মেনে, চাঁদাবাজি বন্ধ, এবং বিআরটিএ কর্তৃক ধার্যকৃত ভাড়া আদায় সহ সরকারী সকল প্রঙ্গাপনের উপর গুরুত্ব দিতে কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মুহিবুল ইসলাম খান বিপিএম জেলার সকল অফিসার ইনচার্জদের নির্দেশ দেন।
এর আলোকে জেলার সকল স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক করা হয়। বৈঠকে বলা হয় অবশ্যই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত, জীবাণুনাশক দিয়ে গাড়ীর সিট,সিটকভার, যাত্রীদের হ্যান্ড ব্যাগ জীবাণু মুক্ত করতে হবে। গাড়ীতে বায়ু চলাচলের জন্য সবসময় গাড়ীর জানালা খোলা রাখতে হবে। গাড়ীর কাউন্টার এর টয়লেট গুলোতে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার বা তরল সাবান রাখতে হবে।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, কেউ চাঁদাবাজি,টেন্ডারবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সমন্বয় সাধন করে জনগণের সেবা দিয়ে যাচ্ছে।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম)












