উলিপুর উপজেলার দূর্গাপুরের অর্জুনের ডেরায় গত বৃহস্পতিবার (২৮মে) সিদ্দিক নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। আজ শনিবার (৩০মে) এলাকাবাসী হত্যা মামলা আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ শনিবার (৩০মে) সিদ্দিক হত্যার বিচারের দাবিতে উলিপুর-চিলমারী যতিনের হাট সড়কের দুই পাশে এলাকাবাসী অবস্থান নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে হত্যা মামলার প্রধান আসামি আইনুল সহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
নিহত সিদ্দিকের ভাই বলেন, আমার ভাইকে নির্বিচারে পিটিয়ে হত্যা করেছে। আমি আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করছি।
আজ শনিবার (৩০মে) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এলাকাবাসী উলিপুরের যতিনের হাটের রাস্তার দু’পাশে অবস্থান নিয়ে এলাকাবাসী মানববন্ধন করেন। এসময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্লাকার্ড দেখা যায়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (২৮মে) গরু জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে ঘটনাস্থলে সিদ্দিক মারা যান।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি












