“ঘূর্ণিঝড় আম্পানে” ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বিগত ২০ মে সুপার সাইক্লোন “ঘূর্ণিঝড় আম্পানে” ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আজ দৈনিক প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার অর্থায়নে সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং স্টুডেন্ট কেয়ার সোসাইটি’র সহযোগিতায় ১২২ নং গাবুরা খোলপেটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন খ্যাত  ১২ নং গাবুরার খোলপেটুয়া, গাবুরা, মধ্যম খলিসাবুনিয়া ও নেবুবুনিয়া গ্রামের ৩৫০ অসহায় পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো’র সাতক্ষীরার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন (এসসিএফ) এর সভাপতি মাসুম বিল্লাহ, সহঃ সভাপতি মঈনুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও এস সি এফের সহঃ সভাপতি জাহিদা জাহান মৌ, সমাজসেবক এম এম ফরহাদ হোসেন, স্টুডেন্ট কেয়ার সোসাইটি’র সভাপতি হাবিবুল্লাহ আল মামুন, সেক্রেটারী খায়রুল আলম বাদশাহ, শেখ ইয়াসিন আলম, শাহাদাত হোসাইন, ওয়েজকুরুনী, সালাহউদ্দীন সান্নু, ইসরাফিল হোসেনসহ প্রমুখ।
বার্তা প্রেরক
মহসিন আলম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন