মাদারীপুরে রাস্তা পাড় হতে গিয়ে মাহিন্দ্র চাপায় বৃদ্ধ নিহত

মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় শুক্রবার (২৯ মে) দুপুরে রাস্তা পাড় হওয়ার সময়ে মাহিন্দ্র চাপায় প্রান হারালো এক বৃদ্ধ। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ও মাহিন্দ্র জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ দুর্ঘটনায় কালকিনি উপজেলার কাজিবাকাই ইউনিয়নের তৈয়বালি বেপারী নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, তৈয়বালি বেপারীকে কাঁঠালবাড়ী ঘাট থেকে বরিশাল গামি দ্রুত গতির মাহিন্দ্র রাস্তার মধ্যে তাকে চাপা দিলে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ডাসার থানা ও মাদারীপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে এবং মাহিন্দ্র টি জব্দ করে। মাদারীপুর হাইওয়ে ফাড়ির ইনর্চাজ দ্বীন মোহাম্মাদ বলেন, আমরা ঘটনা স্থানে এসে লাশটি উদ্ধার করি এবং ঘাতক মাহিন্দটি জব্দ করি ও চালক পলাতক রয়েছেন, আমরা আইন আনুগ ব্যাবস্থা নিচ্ছি।

বার্তা প্রেরক                                                                                                                        মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন