উলিপুরে নতুন করে তিন জন করোনা রোগী সনাক্ত

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় নতুন করে তিন জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আট জনের শরীরে করোনা সনাক্ত হলো।

জানা গেছে,গুনাইগাছ ইউনিয়নের সাতদরগাহ নন্দুনেফড়া গ্রামে ঢাকা ফেরত এক ব্যক্তি করোনা উপসর্গ জ্বর, সর্দি,কাশি নিয়ে বাড়িতে আসলে গত ২৬মে তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। অপরদিকে পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাবস পাড়ার পূর্বে আক্রান্ত ব্যক্তির মা (৪০) ও তার ভাই(২০) করোনা আক্রান্ত হয়েছেন।
নতুন আক্রান্ত তিন জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ ২৬মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার (২৯মে) প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সেন বলেন, গত ২৬ মে তাদের তিন জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে শুক্রবার (২৯মে) তাদের ফলাফলে করোনা পজেটিভ আসে।
তিনি আরো বলেন, আমরা এখন আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। সেখানে আক্রান্ত ব্যক্তির বাড়ি এবং আক্রান্ত ব্যক্তিদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করতে যাচ্ছি। তিনি বলেন, এ পর্যন্ত উপজেলায় ২শ ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৭৯ জনের ফলাফল এসেছে। এদের মধ্যে ১৭১ জনের নেগেটিভ ও ৮ জনের পজেটিভ আসে।  বাকি ৪৭ জনের ফলাফল এখনো আসেনি। আট জন করোনা রোগীর মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন