করোনা আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে চিকিৎসা

বগুড়ায় করোনা আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে জন্ডিসের চিকিৎসা নেওয়ার সময় পুলিশ ও স্বাস্থ্যকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গতকাল শুক্রবার বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রাম থেকে আল আমিন (২৫) নামের ঐ রোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার লিটন মিয়ার ছেলে আল আমিন। সে ঢাকায় গার্মেন্টসে কাজ করত। করোনার লক্ষন নিয়ে ঈদের আগের দিন সে তার শ্বশুরবাড়ি বগুড়ার চেলোপাড়ায় আসেন। ঈদের পর দিন তিনি নমুনা পরীক্ষা করান এবং রাতে ফোনে জানতে পারেন তিনি করোনা পজেটিভ। এরপর শ্বশুরবাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। এবং রাতেই তিনি তার চাচার বাড়ি নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের দারিয়াপুরে যান। সেখানে গিয়ে জন্ডিসে আক্রান্ত বলে জানান এবং জন্ডিসের চিকিৎসা শুরু করে দেন।
গতকাল শুক্রবার নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্মিরা অ্যাম্বুলেন্স নিয়ে ঐ গ্রামে গেলে চারদিকে হৈচৈ পড়ে যায় এবং সবাই জানতে পারেন করোনায় আক্রান্ত হয়ে তথ্য গোপন করে জন্ডিসের চিকিৎসা নিচ্ছেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আশেপাশে ৪ টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়।
এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন মন্ডল জানান, ঐ রোগী করোনা পজেটিভ হওয়ায় তাকে বগুড়া মোহাম্মাদআলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন