এম.এম বিল্ডারর্স এর প্রজেক্ট ম্যানেজারকে হুমকি প্রদান

বর্তমানে গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ি ও দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রাস্তা প্রসস্তকরনের কাজ চলছে। আর রাস্তা প্রসস্তকরন কাজ সম্পূর্ণ হলে এ অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ খুব সহজ ও স্বল্প সময়ে যাতায়াত সু্বিধা পাবে।
রাস্তা প্রসস্তকরন কাজের (প্যাকেজ ৭,৮,৯) এর কাজ করছে এম.এম বিল্ডারর্স ও ইঞ্জিনিয়ার লিঃ। যার প্রজেক্ট ম্যানেজার হিসাবে দায়িত্বপালন করছে ইঞ্জিনিয়ার মোঃ আনিসুর রহমান। তিনি তার দায়িত্বপালন করতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। তেমনি, একটি সাধারণ ডায়েরী করেছেন ঘোড়াঘাট থানায়। যাহার জি.ডি নংঃ ১০৫৪, তারিখঃ ২৯/০৫/২০২০ ইং.।
জি.ডি সূত্রে জানা যায় যে, তিনি গোবিন্দগঞ্জ হইতে দিনাজপুর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক রাস্তা প্রসস্তকরনের কাজে নিয়োজিত এম.এম বিল্ডারর্স ও ইঞ্জিনিয়ার লিঃ এর (প্যাকেজ ৭,৮,৯) দায়িত্বপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার। তিনি সরকারের নির্দেশ মোতাবেক তার কাজ কর্ম পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি এলাকার ইট, বালু, খোয়া, পাথর ও লোড-আনলোডকারী স্বার্থান্বেষী মহল দ্বারা প্রকাশ্যভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা তাকে তার প্রজেক্ট এরিয়া থেকে সরে যেতে বলছে। অন্যথায় তাকে মারপিট, খুন যখম ও সম্মানহানি করবে। তাই তিনি নিজের জীবনের নিরাপত্তার জন্য ও রাস্তা প্রসস্তকরন কাজ যাতে সুষ্ঠভাবে পরিচালনা করতে পারেন এ জন্যই সাধারণ সাধারণ ডায়েরী করেছেন।
বার্তা প্রেরক
আবু সুফিয়ান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন