ফেনীতে একদিনে আরো ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১০ জনের প্রতিবেদন আসে। সেখানে নতুন করে আরো ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মধ্যে সদরে ১৪ জন, দাগনভূঁইয়ায় ১৮ জন, সোনাগাজীতে ৮ জন, পরশুরামে ১জন, ছাগলনাইয়ায় ১ জন ও একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
স্বাস্থ্য বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে ফেনীর দাগরভূঞার রাজাপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের একই পরিবারের ৯ জন ও সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের একই পরিবারের ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও একই উপজেলার বগাদানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় বাবা ও তিন বছর বয়সী মেয়ের করোনা শনাক্ত হয়।
সূত্র আরো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৩শ’ ৯৮ জনের নমুনা সংগ্রহ কওে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ১ হাজার ২শ’ ৩১ জনের প্রতিবেদন আসে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১শ ৩২ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ৪৩জন, ছাগলনাইয়ায় ১৫ জন, দাগভূঞায় ৩৭ জন, সোনাগাজীতে ১৯ জন, ফুলগাজীতে ৫ জন, পরশুরামে ৮ জন ও অন্যান্য আরো ৫ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৫৩ জন সুস্থ ও ৩ জনের মৃত্যু হয়েছে।
বার্তা প্রেরক হাসান মজুমদার ফেনী জেলা প্রতিনিধি












