অসময়ের বৃষ্টির পানির নিচে পাকা ধান, কৃষকের মাথায় হাত

dav

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় এবার লক্ষ্য মাত্রার চেয়েও বেশী পরিমাণ বোরো ধান উৎপাদন হওয়ার কথা ছিল। কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হওয়াতে বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।

উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন, থেতরাই ইউনিয়ন, পান্ডুল ইউনিয়ন ঘুরে একই পরিস্থিতি দেখা যায়।
দলদলিয়া ইউনিয়নের বর্গা চাষী নুর মোহাম্মদ বলেন, এবার আমার বোরো ধান ভালো হয়েছিল, কিন্তু কিছু ধান পানির নিচে তলিয়ে গেছে।এতে পানির নিচের ধান কাটতে যেমন ধান কাটার শ্রমিকরা বেশি টাকা চাচ্ছে, তেমনি সব ধান পাবো কিনা সন্দেহ।
থেতরাই ইউনিয়নের কৃষক আহাদ আলী বলেন, আমার প্রায় এক একর জমির ধান পানির নিচে, এগুলো কাটতে বেশি পরিমান টাকা গুনতে হচ্ছে।
উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন, এবার কুড়িগ্রামে লক্ষ্য মাত্রার চেয়েও বেশি বোরো ধান হয়েছে। কিন্তু পরপর বৃষ্টি হওয়ায় কিছুটা কৃষকের বোরো ধানের ক্ষতি হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ সাহেব আলী
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন