কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউপির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান #আল-আমিন এতিমখানার সকল এতিম ছাত্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।২২মে(জুমাবার)এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে
এ উপহার বিতরণ করা হয়।জানা যায়,৩০জন এতিমের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।নতুন জামা হাতে পেয়ে এতিম ছাত্রদের মাঝে আনন্দ বিরাজ করছে।
এদিকে পরিচালনা কমিটির এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোনাখালীর আপামর জনসাধারণ।পরিচালনা পরিষদের সভাপতি-মাওঃনূর আহমদ বলেন,এতিমদের লালন-পালন ও সহযোগীতা করা মহৎ কাজ।পিতৃহীন এতিম সন্তান পরিচর্যার অভাবে যাতে বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সেদিক বিবেচনা করে আমরা আল-আমিন এতিমখানা প্রতিষ্ঠা করেছি।উল্লেখ্য যে,১৯৮৭ঈসায়ী সালে অত্র এতিমখানা প্রতিষ্ঠিতিত হয়।এলাকাবাসী ও দাতা সদস্যদের আর্থিক সহযোগীতায় অদ্যবধি অত্র প্রতিষ্ঠান চালু আছে।
এতিমখানার সেক্রেটারি-মেহেরনামা আলমাছিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব,একে এম শহিদুল আলম বলেন,করোনার এ ক্রান্তিকালে পরিবারের কারো জন্য নতুন কাপড় কেনা হয়নি।তথাপি এতিমের মুখে হাসি ফোটাতে আমরা তাদের জন্য নতুন ঈদ বস্ত্রের ব্যবস্থা করেছি।
প্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন,এতিমখানার পাশাপাশি হেফজখানা ও সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।আর্থিক সাপোর্ট পেলে আমরা অতিশীঘ্র হেফজখানার কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ।
ঈদের নতুন কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন – এতিমখানা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব,মাওঃনূর আহমদ,সেক্রেটারি-জনাব,মাষ্টার একে এম শহিদুল আলম, এ কে এম সাইফুল অালম,জুবাইরুল ওসমান, (সাবেক এম ইউ পি)আব্দুল কাদের,নুরুল হুদা সওদাগর,মাওঃআবুল কাশেম,মুজিবুর রহমান, মঈনুদ্দিন, এস.আর মিশকাত,ওসমান গণী,ওবায়দুল ইসলাম ও রাইহান প্রমুখ।
পরিশেষে করোনার থাবা থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয়।
বার্তা প্রেরক
মোঃজহিরুল ইসলাম
কক্সবাজার (পেকুয়া) প্রতিনিধি












