৪২ ঘন্টা বিদ্যুৎ বিহীন কুষ্টিয়া

গত বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া জেলায় আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। সব কিছু বুঝে ওঠার আগেই রাত ৯টার দিকে বৃষ্টি এবং প্রচন্ড বাতাস শুরু হয় কুষ্টিয়াতে।আর এই মাঝে অঘটন ঘটে কুষ্টিয়া সদরের বটতৈল এলাকার বৈদ্যুতিক পাওয়ার প্লান্টে।
আগুনের লেলিহার শিখায় পুরো পুড়ে যায় পুরো ইউনিট।সারা কুষ্টিয়া সহ আশে পাশে ২ জেলা পুরো বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে।এক দিকে আম্পান তান্ডব আর অন্য দিয়ে পাওয়ার প্লান্ট এ আগুন সব মিলিয়ে কুষ্টিয়ার মানুষ যেনো পুরো গভীর অন্ধকারে পড়ে। সব যোগাযোগ বিছিন্ন হয়ে যায় কুষ্টিয়া জেলার সাথে।অনেক গাছ উপড়ে পরে, উপড়ে পরে বিদ্যুৎ এর খুটি।আর তাতে বিদ্যুৎ সংযোগ পুরো পুরি বিছিন্ন হয়ে যায়।আজ শুক্রবার পুরো ৪২ ঘন্টা পরে সবওয়ের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।তবে তা সল্প সময় থাকছে তারপর আবার চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে চড়ম দূর্ঘোগের মধ্যে আছে পুরো কুষ্টিয়াবাসী।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন