খৈয়াছড়ায় রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ফেনাপুনী গ্রামে ব্যাটারি চালিত রিকশার ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো. খুরশিদ (৩০) ফেনাপুনী গ্রামের মো.মোস্তফার ছেলে। বৃহস্পতিবার (২১ মে) রাতে দক্ষিণ আমবাড়িয়া গ্রামের ফকির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অটোরিকশা চালিয়ে মো. খুরশিদের সংসার চলত। বৃহস্পতিবার রাতে রিকশার মালিক ফরহাদের বাড়িতে অটোরিকশাটির ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
বার্তা প্রেরক
মোঃ ফারুক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি












