মিরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ লিটার মদ সহ এক আসামী গ্রেফতার!

চট্টগ্রাম জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশনা মোতাবেক মীরসরাই থানা এলাকায় আজকে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।মিরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মজিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধান এসআই রনি কুমার সাহা সহ থানার অন্যান্য ফোর্স নিয়ে মিরসরাই থানা এলাকার ১৩নং মায়ানী ইউনিয়নে পুলিশ অভিযান পরিচালনা করে এনায়েত হোসেন(৩৫)কে ২০ লিটার বাংলা মদ সহ আটক করে পুলিশ।
মাদক সম্পর্কে ওসি মিরসরাই বলেন,মাদকের ব্যাপারে মিরসরাই থানা পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স।চট্টগ্রাম জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখার জন্য মিরসরাই থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান জোরদার করা হবে।মাদক ক্রয় এবং বিক্রয়ের সাথে জডিত উভয়কে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আজ শুক্রবার (২২ মে)সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নে অভিযান পরিচালনা করে বাংলা মদ সহ এনায়েত হোসেনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মাদকের মামলা দায়ের করা হয়েছে।
বার্তা প্রেরক
মোঃ ফারুক
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন