বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিট থেকে সিরাজুল (৩৫ )নামে এক করোনা আক্রান্ত ব্যক্তি পালিয়ে গিয়েছে। উক্ত ব্যক্তির বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর এলাকায়, গত ১৮ মে অজ্ঞান অবস্থায় বগুড়া জেলার শিবগঞ্জ থানার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান নামক এলাকা থেকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করা হয় এবং তার নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের করোনা ইউনিট এর পিসিআর ল্যাবে পাঠানো হয় এবং ২০ মে তার ফলাফল কোভিড – ১৯ করোনা পজেটিভ আসে।
এইদিকে মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটের মৃত্যু প্রায় এক ব্যক্তিকে নিয়ে আমরা ডাক্তাররা যখন সবাই ব্যস্ত ছিলাম ঠিক এই সুযোগে শুক্রবার সকাল নয়টার দিকে সবার চোখের আড়ালে সিরাজুল হক নামে ওই করোনা পজেটিভ রোগী পালিয়ে যায়।
এই ব্যাপারে বগুড়া সদর থানার ওসি সার্বিক এসএম বদিউজ্জামান এর সাথে কথা বললে তিনি জানান যে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে সিরাজুল ইসলাম (৩৫) নামে করোনা আক্রান্ত ব্যক্তি পালানোর বিষয়টি তিনি জানেন তিন আরও বলেন আমরা সেই ব্যক্তিকে যথাযথ খোঁজার চেষ্টা করছি সেই সাথে আমরা মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয় টা জানিয়েছি।
বার্তা প্রেরক রাজিবুল ইসলাম রক্তিম
বগুড়া প্রতিনিধি












