ঠাকুরগাঁও জেলায় কাপড়ের দোকান, তৈরি কাপড়ের দোকান, জুতার দোকান ও কসমেটিকস এর দোকান জেলা প্রশাসন কর্তৃক বন্ধ ঘোষণার পরও ক্রয় বিক্রয় থেমে নেই। দোকানদার গণ অভিনব উপায়ে তাদের বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সেই ধারাবাহিকতায় আজ সকালে পৌরসভার চৌরাস্তার মার্কেট এলাকায় ন্যাশনাল ব্যাংকের বিল্ডিং এর ৩য় তলায় অভিনব কায়দায় হোটেল প্রাইম নামক আবাসিক হোটেলে কাপড়ের দোকান খুলে তৈরি কাপড়, শার্ট গোপনে বিক্রি করা হচ্ছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে পুলিশ ফোর্স নিয়ে উপস্থিত হয়ে দেখতে পায় সেখানে ঈদের শপিং মলের মতো কাপড় দেদারসে বিক্রি চলছে। এমনকি নীচ থেকে খদ্দেরদের বলা হচ্ছে আবাসিক হোটেলে কাপড়ের কেনা বেচা চলছে, ১৮ তারিখের পর থেকে অবৈধ ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেলে কাপড় বিক্রির জন্য হোটেল প্রাইমের মালিক আব্দুস সালাম(৬০) কে ২০০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এবং কাপড় ও তৈরি পোশাকের রাখা রুমগুলোকে তালাবদ্ধ করার নির্দেশ দেন। এসময় সদর থানার অফিসার ইন চার্জ মোঃ তানভিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি












