ঈদ উপহার বিতরণ করল চরফ্যাশন টিবি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীরা

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত সারা পৃথিবী।

করোনাভাইরাস বিপর্যয় এর মধ্যেই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কাল হয়ে আসে ঘূর্ণিঝড় আম্পান । নানা বিপর্যয়ের মধ্যে দিশেহারা হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষ।
প্রায় দুই মাস কর্মহীন অনেক হতদরিদ্র মানুষ এর ঘরে খাবার মত দু’মঠো ভাত নেই।
এই সকল হতদরিদ্র মানুষদের পাশে নিজেদের বাঁচানো টিফিনের টাকা দিয়ে উপহার সামগ্রী কিনে পাশে দাঁড়িয়েছে চরফ্যাশন টিবি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীরা।
১২ থেকে ১৪ বছরের এই শিশু কিশোররা জানেনা হিংসা কি। নিজেদের জমানো সামান্য পুঁজি ও বাবা-মার কাছ থেকে সামান্য কিছু অর্থ চেয়ে নিয়ে তারা দাঁড়িয়েছে হতদরিদ্র মানুষদের পাশে।
এই ছোট ছোট শিশু কিশোররা প্রমাণ করে দিয়েছে মানুষদের পাশে দাঁড়াতে প্রয়োজন হয়না অর্থের প্রয়োজন হয়না বয়সের প্রয়োজন হয় ভালো একটা মনের।
আমাদের সকলের মনের একটাই আশা তারা সব সময় থাকতে চায় মানুষের পাশে। যত বড় বিপর্যয় আসুক না কেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে এই বিপর্যয় কে।
তারা আশা করেন তাদের এই ক্ষুদ্র প্রয়াস দেখে সমাজের অনেক বিত্তবান এগিয়ে আসবে হতদরিদ্র এই মানুষদের পাশে।
বার্তা প্রেরক
আজাহার হোসেন বাপ্পি
ভোলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন