মাদারীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিলেন সেচ্ছাসেবী সংগঠন আলোড়ন। বৃহস্পতিবার দুপুরে এসব খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সংগঠনের উপদেষ্টা ও কাউন্সিল জাকির হোসেন হাওলাদার, উপদেষ্টা টিপু সুলতান, আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তাওহিদুল ইসলাম লিংকন ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিলন, সহ-সভাপতি আরিফ মাহমুদ জিতু, সাধারন সম্পাদক পারভেজ মোল্লাসহ সেচ্ছাসেবী “আলোড়ন” এর সদস্যবৃন্দ।
সেচ্ছাসেবী সংগঠন ‘আলোড়ন’ এর সভাপতি রকির উদ্দিন দর্জি বলেন, আমরা যুবক ও তরুণদের নিয়ে দেশে করোনা ভাইরাসের এ-ই দূর্যোগ মুহূর্তে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।
বার্তা প্রেরকঃ
মোঃ আরিফ হোসাইন
মাদারিপুর প্রতিনিধি












