মেহেরপুরের পৃথকস্থানে মারামারির ঘটনায় বাবা ও ছেলে সহ আহত-৩ ২জনের অবস্থা আশংকাজনক

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

আহতরা হলো, গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের মোস্তফা (৪০) ও তারা ছেলে তপু (১৮) এবং একই উপজেলার শালদহ গ্রামের মিয়া পাড়ার মৃত মিন্তাজ উদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৫৭)।

আহত সুত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ভোমরদহ গ্রামের দোয়াত আলির বাঁশ বাগানে আখের আলির দুই ছেলে বাবলু ও খোকন বাঁশ কাটতে যায়। বাঁশ কাটা নিয়ে তাদের মধ্যে এক পর্যায়ে বাকবিতন্ডা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে আহত পিতা-পুত্র মোস্তফা ও তপু দেখতে ঘটনাস্থলে যায়।

এদিকে বাবলু ও খোকনকে বিবাদ করতে নিষেধ করলে তারা হাসুয়া ও বাঁশ কাটা দা’ দিয়ে পিতা-পুত্রের উপর হামলা চালায় বলে আহতরা জানায়।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ শায়লা পারভিন আহত বাবা ছেলেকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।

অপরদিকে শালদহ গ্রামে তৌহিদুল ইসলাম গরু বেধেঁ রেখে বাড়ি যাওয়ার সময় ঐ গ্রামের আমির হোসেনের ছেলে আনারুল ইসলাম হাতে থাকা দা’ নিয়ে তার উপর হামলা করে বলে জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বার্তা প্রেরক                                                                                                                        আশরাফ                                                                                                                        মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন