মেহেরপুর প্রতিনিধি: ঘুর্ণিঝড় আ¤ফানের প্রভাব পড়েছে মেহেরপুর জেলাতেও। মধ্যরাতে এ ঝড়ের প্রভাব শুরু হয় এতে ঘরবাড়ি সহ উঠতি ফসল ও ফল এবং বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে ঘুর্নিঝড় আম্ফানের ফলে বিদ্যুতের ৩৩ কেভি লাইনের প্রায় ১০টি খুঁটি উপড়ে যায় ফলে এ জেলা বিকেল পর্যন্ত বিদ্যুত বিপর্যয়ের কবলে পড়ে।
মেহেরপুর জেলায় ঝড়ের গতি ছিল ৬৫ থেকে ৭০ কি:মি: প্রায় ৪ ঘন্টার তান্ডবে মাঠের ধান সহ কলা আম লিচু ও অন্যান্য মৌসুমি ফলের ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রায় ৫ থেকে ৬শ’ আধা পাকা বসত বাড়ির ছাউনি উড়ে যায়। ফলে এখানকার লোকজন আশ্রয়হীন হয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসন দ্রæত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর কাজ শুরু করে দেয়।
এদিকে ঝড়ের ফলে মৌসুমি ফল আম লিচু ঝরে পড়ার কারণে বিপাকে পড়ে যায় কৃষকরা। তারা যতটুকু সম্ভব ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অপরিপক্ক ফল বাজারে খুব কম মূল্যে কিক্রয় করার চেষ্টা করে।
অনেক কৃষকের কাটা ধান মাঠে পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে বলে খবর পাওয়া যায়। পাকা ধান ঘরে না তুলতেই ঘুর্ণি ঝড় আম্ফানের ফলে মাঠেই তা পানিতে তলিয়ে যায়। ফলে ধান চাষিরা চরম বিপাকে পড়ে যায়।
এদিকে জেলা প্রশাসন থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের ক্ষতি গ্রস্থদের তালিকা করার নির্দেশ প্রদান করা হয়েছে। ক্ষতি গ্রস্থ কৃষক সহ ঘরবাড়ির মালিকদেরকে সরকারি সহায়তা প্রদানের ঘোষনা দেওয়া হয়।
বার্তা প্রেরক এ সিদ্দিকী শাহীন মেহেরপুর প্রতিনিধি












