মহামারী করোনা ভাইরাসের প্রভাবে ট্রাক চলাচল স্বাভাবিক থাকলের বন্দ রয়েছে বাস চলাচল। ফলে কর্মহীন হয়ে পড়েছে বাস শ্রমিকরা। কর্মহীন এইসব বাস শ্রমিকের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের পাশে দাঁড়িয়েছেন বগুড়া বিআরটিএ এর মোটরযান পরিদর্শক এসএম সবুজ। এক মাসের বেতন ও উৎসব ভাতার পুরো টাকায় শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।
বিআরটিএ এর এই কর্মকর্তা জানান, পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক থাকলেও করোনা সংকট শুরুর থেকেই বেকার হয়ে পড়েছে এই অঞ্চলের বাস শ্রমিকরা। কর্মহীন এইসব শ্রমিক অর্থ সংকট বিপাকে পড়েছেন বেশ ক মাস ধরেই। তাই ঈদকে সামনে রেখে অসহায় হয়ে পড়া এইসব শ্রমিকদের সংগে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই তার এই উদ্যোগ।
গতকাল বুধবার বগুড়া জিলা স্কুল মাঠে, চালক, সহকারী, সুপারভাইজার সহ দেড়শ শ্রমিকের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি












