ঢাকা হতে কুষ্টিয়া জেলার প্রবেশদ্বারে (লালনশাহ্ সেতু এবং খোকসা সীমান্তে) রয়েছে কুষ্টিয়া জেলা পুলিশের কড়া নজরদারী।
সর্বসাধারণ যাহাতে ঢাকা অথবা অন্যান্য জেলা হতে কুষ্টিয়া জেলায় প্রবেশ করতে না পারে এবং কুষ্টিয়া জেলা হতে অন্যান্য জেলায় নির্বিঘ্নে যাতায়াত করতে না পারে সে লক্ষ্যে জনাব এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুষ্টিয়া জেলার প্রবেশদ্বার “লালনশাহ্ সেতু এবং খোকসা সীমান্তে” বসানো হয়েছে পুলিশী চেকপোস্ট।
প্রাকৃতিক দূর্যোগ উপেক্ষা করেও কড়া নজরদারীতে চলছে পুলিশী চেকপোস্ট। এ সময় লালনশাহ্ সেতু চেকপোস্ট তদারকী করছেন জনাব এস.এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া। কোন অবস্থাতেই কুষ্টিয়াতে বাইরের জেলা থেকে কেউ প্রবেশ করতে পারবে না বা কুষ্টিয়া থেকে অন্য জেলায় যেতে পারবে না বলে সাফ জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার।
বার্তা প্রেরক :
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












