ডোমারে অসহায়, দুস্থ্য, কর্মহীনদের মাজে চাল ও নগদ অর্থ বিতরণ

নীলফামারীর ডোমারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত জিআর প্রকল্পের বরাদ্দকৃত দুই দিনে মোট ০৬ মেট্রিক টন ৩৬ হাজার টাকা ০৬ শতাধিক অসহায়, দুস্থ্য, কর্মহীন ও ণীণ্ম মধ্যবিত্ত মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করেন ডোমার পৌর মেয়র।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার জন্য ত্রানকার্য চাল ও ত্রানকার্য নগদ অর্থ উপ বরাদ্দ প্রদানের অংশ হিসাবে গত ১৯/০৫ ২০২০ইং তারিখে ২ মেঃটন চাল ও নগদ অর্থ ১২ হাজার টাকার পরিবর্তে আলু কিনে ২ শত ভুক্তভুগির মাঝে ১০ কেজি চাল ও ৩ কেজি আলু বিতরন করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার (২০মে) বিকালে পৌর মেয়রের চাতালে সামাজিক দুরত্ব বজায় রেখে ০৪ মেঃটন চাল ও নগদ অর্থ ২৪ হাজার টাকা বিতরন করেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু ।

এ সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হিসাবে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক মানিকসহ সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ড কাউন্সিলর ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেয়রসহ তাদের তালিকা ভুক্ত ২ দিনে মোট ০৬শত লোকের মাঝে খাদ্য ও টাকা বিতরণ করা হয়।

বার্তা প্রেরক                                                                                                                            মোসাদ্দেকুর রহমান সাজু                                                                                                              ডোমার (নীলফামারী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন