“শেখ হাসিনার দর্শন- কৃষকের উন্নয়ন, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর ডোমারে অভ্যন্তরীন বোরো সংগ্রহ ২০২০ মৌসুমে উপজেলা খাদ্য গুদামে প্রান্তিক কৃষকদের নিকট হতে ধান ক্রয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বুধবার(২০মে)দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ডোমার পৌরসভার ১নং খাদ্যগুদাম চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ক্রয়ের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রান্তিক কৃষক আব্দুল হামিদের নিকট হতে এক মেট্রিক টন ধান ক্রয় করা হয়।
অভ্যন্তরীন বোরো সংগ্রহ মৌসুম ২০২০ ডোমার উপজেলায় মোট বরাদ্দ ১ হাজার ৯ শত ২৬ মেট্রিক টন ধান ও ২হাজার ৬শত মেঃ টন চাল ক্রয় করা হবে। উল্লেখ্য যে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলতি বোরো মৌসুমে ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত লাটারীর মাধ্যমে প্রান্তিক কৃষক নির্ধারণ করেন।
বার্তা প্রেরক
মোসাদ্দেকুর রহমান সাজু ডোমার (নীলফামারী) প্রতিনিধি












