মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বাঁশবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে।
এ হামলায় শিকার হয়ে একই পরিবারের ৩জন মারাত্মক আহত হয়েছে বলে জানা গেছে।
আহতরা হলো আরিফা খাতুন ও তার স্বামী আরিফুল এবং অন্তঃসত্বা মেয়ে লাবনি আকতার বর্ষা।
আহতসুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে প্রাচিরের কাছে ইট রাখার কারণে প্রতিবেশি মুজাম, রুহুল ও বাবু সহ আরও কয়েকজন হামলা চালায়। এতে তারা আহত হলে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গাংনী থানায় একটি অভিযোগ করে।
আহতরা আরও জানান, থানায় অভিযোগ করার কারণে আজ (২০ মে) বুধবার তাদের উপর অতর্কিত হামলা করে।
হামলায় অন্তঃসত্বা লাবনি আক্তার বর্ষার অবস্থা আশংকাজনক বলে জানা যায় এছাড়াও বর্ষার মা আরিফা খাতুনের চোখ ও পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,গতকালকের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। আজকে ঘটনার বিষয়ে কোন খবর আমার জানা নেই তবে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা প্রেরক এ সিদ্দিকী শাহীন মেহেরপুর প্রতিনিধি












