নিয়ম অনুযায়ী দোকান খোলার নিয়ম সকাল ৮টায় এবং বন্ধ করা হবে দুপুর ৩ টায়।কিন্তু দোকান খুলছে ভোর ৫ টায় আর বন্ধ করা হচ্ছে দোকানী দের ইচ্ছে মত।সেই ভোরে যদি চিত্র দেখা যায় তাহলে মনে হবে না চিত্রটা ভোরের।
মানুষ যেনো সেহেরি খেয়ে চলে আসে বাজারে। করোনা পরিস্থিতিতে কুষ্টিয়া জেলা প্রশাসন নিয়ম করে দিলেও তার কোনটাই মানছে না কোন দোকানদার। বলা হয়েছে বাজারে আসা এবং দোকানী সকলকে দূরত্ব বজায় রেখে আর মাস্ক পরে আসতে।
মাস্ক পরলেও নেই দূরত্ব মানার বালাই। সপিং মলের বিভিন্ন দোকানেও দূরত্ব না মেনে শালার তোলা আর নামানো মাঝে চলছে ব্যবসা।মাঝে মাঝে প্রশাসন কঠোর হয়ে করছে জরিমানা এবং দেওয়া হচ্ছে শাস্তি। এতেও যেনো কোন শিক্ষা হচ্ছে না দোকানী এবং বাজার করতে আসা ক্রেতা দের।
এদিকে কুষ্টিয়াতে প্রতিনিয়ত বাড়ছে করোনা ঝুকি।আগামীকালও করোনা পজেটিভ হয়েছে তিন জন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












