কুষ্টিয়া তে থেমে থেমে বৃষ্টি, বইছে দমকা হাওয়া

আবহাওয়ার খবর অনুযায়ী আজ সন্ধ্যা নাগাত আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় আম্পান।আর তারই প্রভাবে কুষ্টিয়া জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। যার কারণ ভোগান্তির মাঝে আছে দিন আনা খেটে খাওয়া মানুষ।
আজ সকাল থেকেই ভারী বৃষ্টির কারণে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তায় পানি জমে গেছে এবং শ্যাতশ্যাতে পরিবেশ এর সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে সতর্ক বার্তা প্রচার করছে কুষ্টিয়া জেলা তথ্য অফিস।
ঝুকিপূর্ণ গৃহের মানুষদের কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থান নিতে বলা হয়েছে।এবং আরও বলা হয়েছে যে কোন সমস্যায় সরাসরি যোগাযোগ করতে কুষ্টিয়া জেলা প্রশাসনের হট লাইন নম্বরে।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন