মেহেরপুরের গাংনীতে ৩ দোকান মালিককে জরিমানা

মেহেরপুরের গাংনী পৌর শহরের মার্কেট গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধাবার বেলা সাড়ে১১টার দিকে গাংনী বাজারের এস এম প্লাজা, রাজমনি শপিংমল, আমিরুল মার্কেট ছাড়াও বেশ কয়েকটি মার্কেটে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজি মোঃ অনিক ইসলাম।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ৩ দোকান মালিককে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদন্ড করা হয় এবং পরিবর্তিতে দোকান না খোলার জন্য নির্দেশ দেওয়া হয়।

এসময় গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন উপস্থিৎ ছিলেন।

বার্তা প্রেরক                                                                                                                    সিদ্দিকী শাহীন                                                                                                             মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন