অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শিক্ষালয়টির অধিকাংশ শিক্ষার্থী অত্যন্ত দরিদ্র পরিবারের। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেকের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি কর্মহীন হয়ে পড়ায় সংকট চলছে পরিবার গুলোতে।
করোনার এ দুর্যোগে অসহায় শিক্ষার্থীদের পরিবার গুলোর মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ৫০০ শিক্ষার্থীর জন্য ৫ কেজি চাল, সেমাই, চিনি, ডাল ও তেল দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিদ্যালয় চত্বরে কলেজ ও স্কুল পর্যায়ের ২৫০ শিক্ষার্থীদের মাঝে প্রথম পর্যায়ের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। ওই সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাত্তার, পরিচালনা কমিটির সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার ভুঁইয়া, অধ্যক্ষ কামরুল আলম প্রমুখ।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন