সাতক্ষীরা শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানের কারণে ১০ নং সংকেত

ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলশ্রুতিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সকল ইউনিয়নের মানুষদের নিরাপদে থাকার জন্য প্রশাসন ও সিপিপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান আজ বুধবার দুপুর নাগাদ বাংলাদেশের সুন্দরবন এলাকা দিয়ে প্রবেশ করতে পারে। ঘূর্ণিঝড় আম্পানের গতিবেগ ঘন্টায় ২১০-২২০ কি.মি. এবং এর ফলে নদীতে পানি বৃদ্ধি পেতে পারে ১০ ফুট।
এদিকে গতকাল রাত থেকে জেলাব্যাপী দমকা বাতাস সহ বৃষ্টিপাত শুরু হয়েছে।
বার্তা প্রেরক
মহসিন আলম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন