এই স্লোগান সামনে রেখে ভোলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন’।
মঙ্গলবার (১৯ মে) বিকালে ভোলা সদর উপজেলার চরনোয়বাদ ও বাপ্তা ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে মানবিক সংগঠন “পরিবর্তন”।
এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। আসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠটির প্রধান সমন্বয়কারী শাখাওয়াত হোসেন ইমন,সক্রিয় সদস্য আবুল হাসান আজগর,মো:স্বপন,মো:সোহেল,আশিকুর রহমান প্রান্ত,রিমেল সহ অন্যান্য সদস্যরা।
উক্ত আয়োজনে সার্বিক সহায়তায় করেন শাখাওয়াত হোসেন ইমন, ইফফাতুর শিশির,মারজিয়া ডানা,উম্মে হাবিবা তানজিলা, মেহেদি হাসান এবং মো: শাকিল প্রমুখ।
উল্লেখ্য, করোনা ভাইরাস কালীন দূর্যোগের শুরু থেকে এই নিয়ে ৩য় ধাপে সর্বমোট ১৬০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে সংগঠটি।
বার্তা প্রেরক হোসেন বাপ্পি আজাহার ভোলা প্রতিনিধি












