করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ

করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে প্রাপ্ত ৭কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল ও ২টি পঁচা সাবান কুড়িগ্রাম জেলাধীন চর রাজিবপুর উপজেলা ৪০০টি পরিবারের মাঝে ১৯/০৫/২০২০ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় উপজেলা ডাক বাংলোয় কুড়িগ্রাম জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আজিম উদ্দিন মাস্টার ও মহিলা সংরক্ষিত সদস্য জনাবা মোছাঃ রাজিয়া সুলতানা রেনু এর মাধমে বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণের উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদেী হাসান উদ্বোধন করেন এবং বলেন যে, সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাড়াতে সামাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, রাজিবপুর উপজেলা শাখার জনাব মোঃ আব্দুল হাই সরকার, অধ্যাপক জনাব মোঃ আব্দুস সবুর ফারুকী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ।

এদিকে উপহার নিতে আসা মহামারি করোনা ভাইরাসের কারণে জীবন জীবিকা বিপাকে পরা অসহায় গরীব দিনমজুর খেটে খাওয়া মানুষ ঈদের আগে এমন উপহার সামগ্রী পেয়ে বঙ্গবন্ধুর মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং দীর্ঘায়ু কামনা করেন।

বার্তা প্রেরক                                                                                                                  মাইদুল ইসলাম                                                                                                            রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন