কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ কাজিপুরে শহীদ এম.মনসুর আলী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়।
করোনা প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে আজ কাজিপুর উপজেলা আওয়ামীলীগ অফিস মাঠ প্রাঙ্গনে আলহাজ্ব মোহাম্মদ নাসিম এম.পি, মহোদয়ের ব্যাক্তিগত তহবিল থেকে ২০০ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : উত্তরবঙ্গের সিংহ পুরুষ, ১৪ দলের মুখপাত্র, আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, কাজিপুরের মাটিও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এম.পি , সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।
আরো উপস্থিত ছিলেন কাজিপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাজিপুর উপজেলার সন্মানিত চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসবকলীগ, ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি












