শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জি,এম শফিউল আযম লেনিনকে গ্রেপ্তার করেছেন শ্যামনগর থানা পুলিশ। মঙ্গলবার বেলা ৩ টার দিকে সরকারি কাজে বাধা প্রদান করার কারণে কালিগঞ্জ পুলিশ সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) জামিরুল ইসলাম জামির নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। তিনি গাবুরা গাইন বাড়ি গ্রামে মৃত নওশের আলম গাইনের পুত্র।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, ঘুর্ণিঝড় উপলক্ষে গাবুরায় পুলিশের সরকারি কাজে বাধা প্রদান সহ সরকারের নীতির কঠোর সমালোচনা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তিনি জানান।
বার্তা প্রেরক
মহসিন আলম
সাতক্ষীরা প্রতিনিধি












