মঙ্গলবার (১৯ মে) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সৌজন্যে বর্তমানে দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কারণে অত্র ব্যাটালিয়নের অধিনস্থ জোতদারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গড়িনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সীমান্তবর্তী কর্মহীন গরীব, এতিম, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব রজায় রেখে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার আনিসুর রহমান, পিএসসি, জি+ কর্তৃক স্থানীয় ১০০টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ কেজি ডাল ও ৫০০ গ্রাম লবন প্রদান করেন। ত্রান বিতরণ কার্যক্রম শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক বলেন, পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক পঞ্চগড় জেলার সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তাকল্পে সবর্দা সীমান্তে নিয়োজিত থেকে সীমান্তে বসবাসরত জনগণের নিরাপত্তা প্রদান, সীমান্ত সুরক্ষা, সীমান্ত হত্যা রোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক চোরাচালানসহ সকল ধরণের চোরাচালান প্রতিরোধ করে আসছে। সরকার কর্তৃক বিজিবি’র উপর অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি তথা পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) সর্বদা কার্যকরী ভূমিকা রাখার চেষ্ঠা করে আসছে।
বর্ডার গার্ড বাংলাদেশ যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে সর্বদা প্রথম সারিতে অবস্থান করে সীমান্তবর্তী তথা দেশের সকল স্তরের বিশেষ করে সীমান্তবর্তী জেলাসমূহের দুস্থ অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থেকে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতির কারণে পঞ্চগড় জেলার বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত খেটে খাওয়া দুস্থ অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে থেকে বিজিবি’র আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম এবং ভবিষ্যতেও পঞ্চগড় জেলার দুস্থ ও অসহায় জনসাধারণের পাশে থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।












