অভিনব কৌশলে চলছে কুষ্টিয়া শহরের বেশিরভাগ দোকান গুলোর ব্যবসা।বাইরে বসে আছে একজন।দোকানের সামনে কোন লোক আসলে জানতে চাওয়া হচ্ছে কি লাগবে।যদি মতে মিলে যায় তালা খুলে শাটার তুলে ভেতরে ঢুকিয়ে আবার তালা বন্ধ।
ভেতরে কেনাকাটা করে ঠকঠক করলে সুবিধা মতো বের করে দেওয়া হচ্ছে। এভাবেই চলছে ব্যবসা।আর এই খবর পেয়ে হঠাৎ করেই কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে অভিযান চালায় পুলিশ এবং র্যাব।প্রায় প্রতিটি দোকানের শাটার তুলে ভেতর থেকে বের করে দেয় কেনাকাটা করতে আসা মানুষদের।আর জরিমানা সব সাজা দেওয়া হয় দোকান মালিক দের।
নানা কঠোরতা এবং নিষেধাজ্ঞার পরেও কেন তারা ঝুঁকি নিয়ে দোকান খুলছে এবং কেন মানুষ ঈদের কেনাকাটা করতে আসছে এবং প্রশ্ন করলে কোন উত্তর পাওয়া যায় নি তাদের কাছে।
গত ১০ তারিখে সরকারি ভাবে দোকান খোলার অনুমতি দিলে কুষ্টিয়াতেও দোকান খোলার অনুমতি দেওয়া হয়।কিন্তু পরিস্থিতি অবনতি হউয়ায় গত ১৬ তারিখ থেকে প্রশাসন থেকে দোকান বন্ধ রাখার আদেশ দেওয়া হয়।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












