সাতক্ষীরা শ্যামনগরের উপকূলীয় এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে

ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব মোকাবেলার পুর্ব প্রস্তুতি হিসেবে দ্বীপ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ জামিরুল ইসলাম এর নেতৃত্বে ” সুপার সাইক্লোন আম্পান” এর মোকাবেলা করার জন্য জনসাধারণকে নিরাপদ আশ্রয় কেন্দ্র সমূহে আনার জন্য শ্যামনগর থানা পুলিশ দশটি ভেন্যুতে বিভক্ত হয়ে এলাকায় কাজ করছে।

প্রশাসনেরর প্রচেষ্টায় ইতিমধ্যে গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, রমজাননগর ও কৈখালী ইউপি সমূহের আশ্রয় কেন্দ্র গুলোতে জনসাধারণ ও গবাগবাদিপশু আশ্রয় গ্রহন করেছে।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আতাউ হক দোলনের সার্বিক পরিচালনায় ও উপজেলা প্রশাসনের
ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল থেকে কোষ্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠনের সহায়তায় অত্যন্ত ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে নিরাপদে প্রেরণের কাজ শুরু করে।
এদিকে সাতক্ষীরা জেলাকে ঘূর্ণিঝড় আম্পানের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে ৭ নং মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বিকাল নাগাদ হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি দেখা দিয়েছে জেলাব্যাপী।
জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ও উপজেলার সিপিপির সদস্যরা নিরাপদ আশ্রয় থাকতে মাইকিং সহ জনসচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন নিরালস ভাবে।
বার্তা প্রেরক
মহসিন আলম
সাতক্ষীরা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন