আম্পানের পূর্বাভাসে গম্ভীর কুষ্টিয়া

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। যার গতিবেগ এখন পর্যন্ত ঘন্টায় ২৬০ কিমি.আর তারই প্রভাবে সমুদ্র যেমন উত্তাল তেমনী গম্ভীর কুষ্টিয়া শহরের প্রকৃতি।আকাশ জুড়ে মেঘ।মাঝে মাঝে রোদ উকি দিলেও নেই কোন বাতাস।অনুভুতি হচ্ছে প্রভন্ড ভাবসা গরম।যার কারনে অতিস্ট নগরবাসী।এই ভাবসা পরিবেশেও থেকে নেই শহরের মানুষের চলাচল। রাস্তায় যথেষ্ট যানবাহন এবং মানুষের উপস্থিতি রয়েছে।
এরই মধ্যে গত ১৭ মে কুষ্টিয়া জেলা দূর্যোগ প্রতিরক্ষা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়স্থল এবং পর্য়াপ্ত খাবার। প্রশাসন থেকে সকলকে প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।জরুরি প্রয়োজনে ৩৩৩ নম্বরে কল করার কথা জানিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন