সিরাজগঞ্জে মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ অর্থ বিতরণ

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ অর্থ বিতরণ।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০ জন ভিক্ষুকের মাঝে মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় কামারখন্দ উপজেলা চত্বরে কামারখন্দ সমাজসেবা অধিদপ্তরে সহযোগিতায় এ বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ২ (সিরাজগঞ্জ সদর -কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী প্রমুখ।
বার্তা প্রেরক
ইয়াছিন কবির
সিরাজগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন