চাঁদপুর শহরে গতকাল থেকে সব ধরনের ইঞ্জিনচালিত যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসক। কিন্তু রাস্তায় বেড় হলে দেখা যাচ্ছে আইনের প্রতি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে সব ধরনের যানবাহন।
আর মার্কেটগুলোতে এখনো গোপনে বিক্রি হচ্ছে পন্য সামগ্রী। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনভাবেই।
আজ মঙ্গলবার দুপুর ১.৫০ মিনিটে সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীকে অনেক তৎপর দেখা গেছে, এ সময় তারা রাস্তার চারপাশের সব ভ্রাম্যমাণ হকারদের ও সাধারন জনগনকে সচেতন ও অযথা ঘোরাঘুরি থেকে বিরত থাকার আহবান জানান।
বর্তমানে চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় জনগনের সুরক্ষার কথা চিন্তা করে গত রবিবারে এক জরুরী সভায় সকল যন্ত্রচালিত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে।
বার্তা প্রেরক
মোঃ নাছির উদ্দিন
চাঁদপুর প্রতিনিধি












