শিবগঞ্জে কর্মহীন দরিদ্র মানুষের মাজে ঈদ সামগ্রী বিতরন

ঈদ-উল-ফিতর আমাদের দোরগোড়ায়। অঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। কর্মহীন অসহায় সেই সব মানুষের মনে নেই ঈদের আনন্দ।
সেই সব কর্মহীন দরিদ্র্ মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়ন গ্রামীন যুব কল্যান সংস্থার নির্বাহী পরিচালক, দেউলি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক, রহবল উচ্চ বিদ্যালয়ের সভাপতি সমাজ সেবক সাজ্জাদ হোসেন টুটুল।
নিজ অর্থায়নে কর্মহীন হয়ে পড়া দেউলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৭০০ পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি ঈদ সামগ্রী বিতরন করেন।
এছাড়া তার পক্ষ থেকে চাল ডাল, তেল খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত আছে। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন