করোনার এই ক্রান্তি লগ্নে মানুষ আজ গৃহ বন্দী। যার ফল স্বরূপ অনেকের উপার্জনের পথ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এমতাবস্থায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ইএসডিও।
ইএসডিও এর প্রমোট প্রকল্পের তরুণদের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার আর্ট গ্যালারি মোড়ে ৩৫% ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রির জন্যে যুব বাজারের উদ্বোধন করেছে ইএসডিও।
যুব বাজারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
বার্তা প্রেরক মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি












