মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান কর্সুচি

(১৮মে) সোমবার বেলা ১১টার দিকে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে ও মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এম এ এস ইমন, সম্পাদক ইয়াদুল মমিন ও সাংবাদিক আল-আমীনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে এই আইনকে বাতিল করার দাবি করেন ও মেহেরপুর প্রতিদিনের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি করেন।মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

এর আগে ১১ মে ২০২০ ইং তারিখে মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন এর বিরুদ্ধে আঞ্চলিক পত্রিকা মেহেরপুর প্রতিদিন-এ “সাবেক এমপি মকবুলের কান্ড ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

ঐ সংবাদের প্রতিবাদ জানিয়ে সাবেক এমপি মকবুল হোসেন এর ভাগ্নি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখিত শিরোনামের খবরটি শতভাগ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে (১৮মে) সোমবার দুুপুর দেড়টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ মুনতাজ আলীর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা ঐ পত্রিকার সকল কার্যক্রম বন্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে এবং দুইবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ মকবুল হোসেন এর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণদিত হয়ে মানহানিকর খবর প্রকাশ কারিদের শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির কাছে স্মারক লিপি প্রদান করেন।

স্মারক লিপিতে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ ও মর্মাহত প্রকাশ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন একজন ভদ্র বিনয়ী, নির্লোভ নিরঅহংকার মানুষ পেয়ে আমরা সব সময় গর্ব অনুভব করে আসছি।

স্মারকলিপিতে তাঁরা আরও বলেন, মেহেরপুর জেলা তথা সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় মেহেরপুরের স্বপ্নদ্রষ্টা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাস এর সুযোগ্য সন্তান মেহেরপুরের অহংকার বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন দোদুল এর নামেও উষ্কানিমুলোক খবর প্রকাশ করে।

বীর মুক্তিযোদ্ধারা দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেনা তারাই সমাজে এ ধরণের কর্মকান্ড করে থাকে। মুক্তিযোদ্ধার ঐ পত্রিকার সকল কার্যক্রম বন্ধের জোর দাবি জানিয়েছেন।

বার্তা প্রেরক                                                                                                                  আশরাফ                                                                                                                  মেহেরপুর প্রতিনধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন