বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের মাঝে চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন তার নিজ বাসভবনে উপস্থিত থেকে ৩৯ জন সুবিধাভোগীদের মাঝে এই চেক বিতরণ করেন।
এ সময় কুষ্টিয়া অঞ্চলের শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












