করোনা ভাইরাস সৃষ্ট বৈশ্বিক বিপর্যয়ে বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। লকডাউনও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এতে সকল ধরণের অর্থনৈতিক কার্যক্রমেও সৃষ্টি হয়েছে অচলাবস্থা। কাজের অভাবে নিম্ন আয়ের মানুষের পক্ষে নিত্যপ্রয়োজন মেটানো দুঃসাধ্য হয়ে পড়েছে। সরকারী বিভিন্ন প্রকল্পের খাদ্য সহযোগিতার পরিমান অভাবী মানুষের সংখ্যার তুলনায় অপ্রতুল। তারপরও যা বরাদ্ধ হচ্ছে, একশ্রেণির লুটেরা তা গ্রাস করে নিচ্ছে। তাই দেশের প্রতি দায়বদ্ধ ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিপর্যয়ের শুরু থেকেই ত্রাণ ও সুরক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে কম সামর্থবান মানুষদের পাশে থেকেছে।
তারই ধারাবাহিকতায় আজ ১৭ মে ২০২০ইং রবিবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লাকসাম পৌরসভা সভাপতি মুহাম্মাদ ফরহাদ হোসাইন এর নেতৃত্বে, ইশা ছাত্র আন্দোলন লাকসাম পৌরসভা-এর ব্যবস্থাপনায় লাকসামের পশ্চিমগাঁও ঠাকুরপাড়া, বাইপাস খালপাড়, রেলওয়ে জংশন এবং ক্লাব-মাঠসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে “ইফতার বিতরণ” করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লাকসাম পৌর শাখার সহ-সভাপতি মুহাম্মাদ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক দ্বীন মুহাম্মাদ সাব্বিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৫মে ২০২০ইং রোজ শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লাকসাম পৌর শাখার পক্ষ থেকে “ঈদসামগ্রী বিতরণ” কর্মসূচি পালন করা হয়।
বার্তা প্রেরক
দেলোয়ার চৌধুরী
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি












