এক অজানা ভাইরাসের সাথে প্রতিনিয়তো যুদ্ধ করে চলছে বিশ্ববাসী। কেউ জানেনা এর শেষ কোথায়,কবে হবে পুরোপুরি ভাবে কার্যকর ভ্যাকসিন আবিষ্কার।
এর মহামারী করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশের মানুষকে বাঁচাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গ্রহণ করেছেন নানা পদক্ষেপ। রাজধানীসহ বিভাগীয় শহর ও জেলা উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ও কঠোর হওয়ায় মানুষের চলাচলে নিয়ন্ত্রণ ও সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হলেও গ্রামের চিত্র একেবারেই উল্টো।
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা,জোতবাণী,বিনাইল,মকুন্দপুর, পলিপ্রয়াগপুর, দিড়র ও খানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় গ্রামের মানুষের অবাধ বিচরণ। গ্রামের সহজ-সরল মানুষের মনে নেই করোনার ভয়। নেই কোন জনসচেতনতা, অন্যদিকে স্বাথ্যবিধি মেনে খোলা রাখা হয়েছে দোকানপাট ও শপিংমলগুলো, সেখানে দল বেধে আসছে গ্রামের মানুষজন, অনেকেই মানছেন না স্বাথ্যবিধি, তাঁরা কেনাকাটা করার পর ফিরে যাচ্ছে তাদের নিজ নিজ গ্রামে, করছে সবার সাথে অবাধে মিলামেশা, তাই গ্রামের মানুষের থেকেই যায় করোনা সংক্রমণের ঝুঁকি। তাই গ্রামের সহজ-সরল মানুষগুলোক করোনার হাত থেকে বাঁচাতে, বেশি বেশি করে জনসচেতনতা মুলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।